logo

মৌলভীবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
মৌলভীবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে রাবার বাগানে কাজ করতে গিয়ে স্বপন মুন্ডা ও রাজনগর উপজেলায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে তালেব মিয়া নামের দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা স্বপন মুন্ডা শুক্রবার দুপুরে হামিদিয় রাবার বাগানে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে রাজনগর উপজেলার ভোলানগর এলাকায় কৃষি জমিতে কাজ করছিলেন তালেব মিয়া। জমিতে কাজ করা অবস্থায় দুপুরে বজ্রপাতে তিনিও মারা যান। বজ্রপাতের আঘাতে তার বুক ঝলসে গেছে।

কামারচাক ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।