এশিয়া পোস্টের ‘ফ্যাক্ট চেক’ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথকে সুগম করবে

আবৃত্তি, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় যাত্রা শুরু করল দেশের অন্যতম ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম ‘এশিয়া পোস্ট’।
সোমবার বেলা ১১টায় জেলা শহরের ফুড প্যালেস কনভেনশন সেন্টারে এশিয়া পোস্টের এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস নওগাঁর উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম।
তিনি বলেন, দেশের বর্তমান ডিজিটাল গণমাধ্যমের ভিড়ে এশিয়া পোস্ট বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে এই প্ল্যাটফর্মের নিজস্ব ‘ফ্যাক্ট চেক’ ব্যবস্থা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথকে আরও সুগম করবে এবং অপসাংবাদিকতা রোধে সহায়ক হবে।
চ্যানেল ২৪-এর সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, পুলিশ সুপার কার্যালয়ের ক্রাইম (ওসি) সাহাবুদ্দিন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক ছোটন, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক ফরিদুল ইসলাম তালুকদার, জেলা এনসিপি যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহাবুবুর সোহাগ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শামীনুর রহমান শামীম, সামাজসেবক ও মানবাধিকারকর্মী নাইস পারভিন, এশিয়া পোস্ট নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগসহ জেলার সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে এশিয়া পোস্টের সাফল্য কামনা করে দোয়া ও কেক কাটা হয়। অনুষ্ঠানে বর্ষীয়ান সাংবাদিক কায়েস উদ্দিন কবিতা আবৃত্তি করে এশিয়া পোস্টকে উৎসর্গ করেন।