logo

সুনামগঞ্জে বুধবার ৪ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

সুনামগঞ্জে বুধবার ৪ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

সুনামগঞ্জে বুধবার (১ এপ্রিল) চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের (বিউবো) নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২ জাম্পারিং কাজের জন্য বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ দিন ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।