logo
Advertisement

আওয়ামী লীগ নেতা খয়রাত হোসেন আটক

এশিয়া পোস্ট নিউজ, যশোর
আওয়ামী লীগ নেতা খয়রাত হোসেন আটক
আটক খয়রাত হোসেন। ছবি : সংগৃহীত

যশোরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি খয়রাত হোসেনকে আটক করেছে পুলিশ।

Advertisement

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার পর শহরের খালধার রোড এলাকা থেকে যশোর সদর পুলিশ ফাঁড়ির একটি দল তাকে আটক করে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, খয়রাত হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির যুক্ত থেকে নাশকতামূলক কার্যক্রমে ইন্ধন ও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে থানায় থাকা একাধিক পুরোনো অভিযোগ ও সাম্প্রতিক কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় :