logo
Advertisement

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু
নিহতদের বাড়ির সামনে জমায়েত স্থানীয় বাসিন্দা ও স্বজনদের। ছবি : এশিয়া পোস্ট

সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী এলাকায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো—বাটকেখালী এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা (১০) এবং সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণির ছাত্র লাবিব (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। বেলা গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

দুপুর ১টার দিকে স্থানীয় এক ব্যক্তি গোসল করতে গিয়ে পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে তিনি পানিতে নেমে খোঁজাখুঁজি চালিয়ে শিশু দুটির নিথর দেহ উদ্ধার করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।