logo

দিনাজপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তার দিনাজপুরের ঘোড়াঘাটের বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাকিরুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮ পিস ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গ্রেপ্তার করেছে। জাকিরুল ইসলাম কুলানন্দনপুর গ্রামের বাসিন্দা এবং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজার থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলানন্দনপুর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট থানার পুলিশ। অভিযানকালে জাকিরুল ইসলাম পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন। পরে তাকে গ্রেপ্তার করা হলেও তার সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যান। পরে জাকিরুলের শরীর তল্লাশি করে ১৯৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, গ্রেপ্তার জাকিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে রাখা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।