logo
চাঁপাইনবাবগঞ্জে বক্তারা

এশিয়া পোস্ট আন্তর্জাতিক মানের গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাবে

এশিয়া পোস্ট আন্তর্জাতিক মানের গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাবে
ছবি: এশিয়া পোস্ট

নিরপেক্ষ ও আধুনিক সাংবাদিকতার প্রত্যয় নিয়ে ডিজিটাল গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে শহরের আজিজী টাওয়ারে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এশিয়া পোস্টের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মেহেদী হাসান শিয়াম সঞ্চালনা করেন। উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল ওদুদ, আজিজী টাওয়ারের স্বত্বাধিকারী অধ্যাপক আলী আফজাল আজীজী এবং চেম্বার অব কমার্সের পরিচালক শহিদুল ইসলাম।

বক্তারা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল গণমাধ্যম মানুষের তথ্যপ্রাপ্তির প্রধান মাধ্যম হয়ে উঠেছে। মানুষ এখন ঘুম থেকে উঠেই মোবাইল ফোনে সর্বশেষ খবর জানতে চায়। তারা আশা প্রকাশ করেন, এশিয়া পোস্ট সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক মানের একটি নিরপেক্ষ গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাবে।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

আলোচনায় আরও বলা হয়, সংবাদমাধ্যমে টিকে থাকতে হলে দায়িত্বশীল ও মানসম্মত কাজের বিকল্প নেই। কারণ, মানুষ শেষ পর্যন্ত সত্য সংবাদই খোঁজে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম ও শহীদুল হুদা অলক, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দীন, বর্তমান সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল সুকরানা ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান।

এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে নতুন এ গণমাধ্যমের জেলা পর্যায়ের পথচলার সূচনা হয়।