১৯ দিন পর ফের খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, চলছে গণনা

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
১৯ দিন পর ফের খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, চলছে গণনা
হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেক খুলে প্রকাশ্যে টাকা গণনা শুরু হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেক খুলে প্রকাশ্যে টাকা গণনা শুরু হয়েছে। প্রথমবার দানবাক্স খোলার মাত্র ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় এই অর্থ গণনার উদ্যোগ নেওয়া হলো।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স ও ডেকগুলো খোলা হয়। এরপর টাকাগুলো বস্তায় ভরে মাজার প্রাঙ্গণে এনে প্রকাশ্যে গণনা শুরু করা হয়।

মাজার কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্তের প্রেক্ষিতেই আজ দানবাক্সগুলো খোলার সিদ্ধান্ত হয়। বর্তমানে শাহজালাল (রহ.) মাজার মাদ্রাসার শিক্ষার্থীদের সহযোগিতায় মাজার মসজিদের আঙিনায় টাকা গণনার কাজ চলছে।

এর আগে, গত ১২ জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক মাজার পরিদর্শনে গিয়ে প্রথমবারের মতো দানবাক্স খোলার ব্যবস্থা করেছিলেন। সে সময় মাত্র চার দিনে দানবাক্সগুলো থেকে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গিয়েছিল। ওই টাকাগুলো জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে সিলেটের সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে জমা রাখা হয়েছে।

বিষয় :সিলেট