Advertisement

পিরোজপুরে যুবলীগ নেতা অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, পিরোজপুর
পিরোজপুরে যুবলীগ নেতা অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার
অধ্যক্ষ অলক কর্মকার। ছবি: সংগৃহীত

পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কাউখালী থানা পুলিশের একটি দল অলক কর্মকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের পর তাকে কাউখালী থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অলক কর্মকার দীর্ঘদিন ধরে কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ পদে কর্মরত আছেন এবং একই সঙ্গে উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলক কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নির্দিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।