logo

ইয়াবাসহ গ্রেপ্তার সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী

ইয়াবাসহ গ্রেপ্তার সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

বরিশাল নগরে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য মোহাম্মদ বেলাল হোসেন রাতুল ও তার স্ত্রী লামিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নগরের বগুড়া রোডে সালাম সাইকেল স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাতুল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের মো. মোনসেফ আলী হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই দম্পতির কাছ থেকে ২৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে উপপরিদর্শক (এসআই) নাহিদুল ইসলামসহ পুলিশের আরও চার সদস্য অংশ নেন।

পুলিশের দাবি, বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত সাবেক সেনাসদস্য রাতুল ও তার স্ত্রীর বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

পুলিশ পরিদর্শক লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।