Advertisement

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

এশিয়া পোস্ট নিউজ, নওগাঁ
নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর
ছবি: এশিয়া পোস্ট

নওগাঁর ধামইরহাটে স্বামী ফরহাদ হোসেনের (২৮) ছুরিকাঘাতে মনিরা বেগম (২৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত মনিরা বেগম উপজেলার উমার ইউনিয়নের অমরপুর এলাকার মাসুদ হোসেনের মেয়ে। গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটুল এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

নিহতের বোন মহসিনা বেগম জানান, তার দুলাভাই ফরহাদ ঢাকায় রিকশা চালান এবং মনিরা দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার ভোরে ফরহাদ ঢাকা থেকে শশুড়বাড়িতে আসেন। সকালে দুই বোন মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে ফরহাদ পেছন থেকে এসে মনিরাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে কারাগারের মাধ্যমে হাজতে পাঠানো হবে।

বিষয় :নওগাঁ