প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পোস্টারিং

এশিয়া পোস্ট নিউজ, শরীয়তপুর
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পোস্টারিং
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের বিভিন্ন দেয়ালে পোস্টারিং করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টারিং করতে দেখা গেছে।

Advertisement

শনিবার (২০ জুন) এ সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, দিনের আলোতে প্রকাশ্য কয়েকজন মিলে বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালে পোস্টার সাঁটাচ্ছেন। পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান, দলটির সভাপতি শেখ হাসিনা এবং শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য একেএম এনামুল হক শামীমের ছবি ও স্লোগান স্থান পেয়েছে।

ভিডিওতে আরও দেখা যায়, পোস্টারিংয়ের সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ভিডিওগুলোর বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :শরীয়তপুর