logo

হাম উপসর্গে রামেক হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু

হাম উপসর্গে রামেক হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে রোববার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে এই শিশুর মৃত্যু হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, এই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন আরও ১০ শিশু ভর্তি হয়েছে। আর সুস্থ হওয়ায় ছাড়পত্র পেয়েছে ২৬ জন।

তিনি আরও জানান, এখন হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১২৬ জন ভর্তি আছে। সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৬৬১জন ভর্তি হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৫২শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হামে আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশের বয়স ৬ মাসের নিচে। এটা উদ্বেগজনক। আক্রান্তদের বড় অংশই শিশু হওয়ায় ঝুঁকির মাত্রা বেশি। জ্বর, ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি, কারণ দেরি হলে জটিলতা বাড়ে এবং মৃত্যুঝুঁকি থেকে যাচ্ছে।  

নতুন রোগী ভর্তি অব্যাহত রয়েছে এবং আইসিউতে থাকা রোগীদের উপর অ্যান্টিবায়োটিক কাজ না করায় উদ্বেগ বেড়েছে ।

চিকিৎসকরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান জোরদার, আক্রান্তদের আলাদা রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা। তাদের সতর্কবার্তা, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও গুরুতর রূপ নিতে পারে।