কিশোরগঞ্জে চাড়ালকাটা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জে চাড়ালকাটা নদী থেকে তালেবুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীর সাইফোন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তালেবুর রহমান ওই ইউনিয়নের পশ্চিম কাছারীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তালেবুর রহমান বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা চাড়ালকাটা নদীর পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তালেবুর রহমানের মৃত্যু হতে পারে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
.png)

