logo

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সাব-রেজিস্ট্রার

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সাব-রেজিস্ট্রার
আটক পাহাড়তলী জোনের সাব-রেজিস্ট্রার আবদুস সোবাহান। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম আদালত ভবন এলাকার রেজিস্ট্রি কার্যালয়ে ঘুষের টাকাসহ পাহাড়তলী জোনের সাব-রেজিস্ট্রার আবদুস সোবাহানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ঘুষের নগদ টাকা উদ্ধার করা হয়।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, নির্দিষ্ট ঘুষ গ্রহণের অভিযোগের ভিত্তিতে দুর্নীতিবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। ঘুষের টাকা গ্রহণকালে সাব-রেজিস্ট্রার আবদুস সোবাহানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে দুদক।