Advertisement

পরীক্ষা শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
পরীক্ষা শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর
ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকা। ছবি: এশিয়া পোস্ট

নরসিংদীর শিবপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাফিজ ও স্বাধীন নামে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ নরসিংদীর হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে এবং স্বাধীন একই গ্রামের আসাদ উল ব্যাপারীর ছেলে। তারা দুজনেই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নাফিজ ও স্বাধীন শিবপুর শহীদ আসাদ কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বাজনাবো বাসস্ট্যান্ডে পৌঁছালে ইটাখোলা থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করেছে পুলিশ।

বিষয় :নরসিংদী