logo

জনগণ ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেবেন : টুকু

জনগণ ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেবেন : টুকু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের যোগ্য প্রার্থী বেছে নেবেন বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রচারণা শুরুতেই তিনি নিজ বাসায় বৈষম্যবিরোধী ছাত্রদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এই কথা বলেন।

আগামী ২৪ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সিরাজগঞ্জে সামাবেশ করবেন। এ বিষেয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে টুকু বলেন, জামায়াতের আমির আমার বাড়ির পাশে ইসলামী সরকারি কলেজ মাঠে নির্বাচনি সমাবেশ করবেন। আমি তাকে স্বাগত জানাই, তিনি আমাদের মেহমান। নেতাকর্মীদেরকে তাদের মেহমানদারি করার জন্য নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, আমি ২০০১ থেকে ২০০৬ সালে আমার নেওয়া অনেক পরিকল্পনাই বাস্তবায়ন করতে পারিনি। আমি কাটাখালী পরিষ্কার সংস্কার করতে চাই, এ সময় তিনি গ্রীন ইকোনমিস্ট কৃষির ওপর পরিকল্পনার কথা বলেন।

অনুষ্ঠানে জেলার কয়েকটি উপজেলা থেকে জুলাই আন্দোলন অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়কসহ প্রায় শতাধিক নেতাকর্মীরা ছাত্রদলে যোগদান করেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সজিব জানান, আমরা জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি। তার আদর্শে অনুপ্রাণিত হয়েই সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, উল্লাপাড়া, তাড়াশ, বেলকুচিসহ প্রায় শতাধিক নেতাকর্মীরা ফুল দিয়ে আজ ছাত্রদলে যোগদান করি।