logo
Advertisement

বাংলাবান্ধা সীমান্তের সৌন্দর্যে মুগ্ধ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

এশিয়া পোস্ট নিউজ,পঞ্চগড়
বাংলাবান্ধা সীমান্তের সৌন্দর্যে মুগ্ধ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
বাংলাবান্ধা জিরো পয়েন্টে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার সকালে পঞ্চগড়ের সীমান্ত এলাকায়। ছবি: এশিয়া পোস্ট

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের সীমান্ত এলাকা বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে পঞ্চগড়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিরা।

স্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার সকালে পঞ্চগড়ের সীমান্ত এলাকায়। ছবি: এশিয়া পোস্ট
স্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার সকালে পঞ্চগড়ের সীমান্ত এলাকায়। ছবি: এশিয়া পোস্ট

সফরের অংশ হিসেবে তারা যান দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরো পয়েন্টে। এ সময় সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী।

বাংলাবান্ধা জিরো পয়েন্টে কিছু সময় অবস্থান করে নির্মল পরিবেশ উপভোগ করেন তারা। সীমান্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ছবিও তোলেন মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী।