logo

অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করাই বিরোধী দলের লক্ষ্য: খোকন তালুকদার

অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করাই বিরোধী দলের লক্ষ্য: খোকন তালুকদার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ ভবনে আয়োজিত আলোচনা সভায় মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। ছবি: এশিয়া পোস্ট

অরাজকতা ছড়ানো এবং সমাজকে নষ্ট করাই বিরোধী দলের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ ভবনে অবস্থিত এমপির পরিদর্শনকক্ষের সামনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খোকন তালুকদার আরও বলেন, ফুটপাতে বেশি দোকান বসলে যেমন বিরোধী দল প্রতিবাদ করেন, তেমনি জনস্বার্থে ফুটপাত হকারমুক্ত ও পরিষ্কার করা হলেও এর বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ শুরু করেন।

সভায় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু প্রান্তোস মণ্ডল, কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল, সাধারণ সম্পাদক প্রমথ মণ্ডলসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।