logo

বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম নয়ন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নাজিম খান ইউনিয়নের সমনারায়ণ পলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাজমুল ইসলাম নয়ন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় আব্দুল হাকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম নয়ন নিজ জমিতে সেচ পাম্পের মাধ্যমে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।