ইনসাফভিত্তিক সমাজ গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান

সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে নারীদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এবং সংরক্ষিত নারী আসনে এমপি মারজিয়া বেগম।
শুক্রবার (৩১ জুলাই) কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা মহিলা শাখা আয়োজিত ‘জুলাই আলোচনা সভা ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মারজিয়া বেগম বলেন, দেশের যেকোনো ঐতিহাসিক রূপান্তরে নারীদের অবদান অনস্বীকার্য। একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে নারীদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের তদারককারী শামীমা বেগম। তিনি তার বক্তব্যে সামাজিক মূল্যবোধ সংরক্ষণ ও নারী সমাজকে আদর্শিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মমতাজ জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মাসুমা পারভীন ও সহকারী পরিচালক ফিরোজা ইয়াসমিন বিউটি।
সভায় অঞ্চল ও জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেত্রীবৃন্দসহ বিপুলসংখ্যক নারী কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
.png)

-208c39.jpg)




