logo

‎দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, পা কেটে চালককে উদ্ধার

‎দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, পা কেটে চালককে উদ্ধার
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় আহত চালকের পা কেটে তাকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টার দিকে মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক দোকানের সামনে রড নামানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়লে তার একটি পা কেটে তাকে উদ্ধার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।