logo
Advertisement

নেত্রকোণায় বৃদ্ধকে কুপিয়ে খুন, অভিযুক্ত ছেলে আটক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
মদন, নেত্রকোনা
নেত্রকোণায় বৃদ্ধকে কুপিয়ে খুন, অভিযুক্ত ছেলে আটক
মানচিত্রে নেত্রকোনা। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

নেত্রকোনার মদন উপজেলায় এলাহী মিয়া নামে এক বৃদ্ধকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তার ছেলে মো. ইয়াসিনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন দা দিয়ে তার বাব এলাহীকে কোপ দেন। ঘটনাস্থলে এলাহীর মৃত্যু হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম বলেন, পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুনের ঘটনায় ইয়াসিনকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে।