logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

যশোরে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে পাঁচটি ককটেল বিস্ফোরণ

যশোরে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে পাঁচটি ককটেল বিস্ফোরণ
যশোরে বাড়ি ও রেস্টুরেন্ট লক্ষ্য করে পাঁচটি ককটেল বিস্ফোরণ। ছবি: এশিয়া পোস্ট

যশোর শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় একটি বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মুন্সি মিনহাজ উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে একটি বাড়ির দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা মাসুম আহমেদ শ্যামলের বাড়ির দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। একই সময়ে সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের বাড়ির সামনে অবস্থিত লাবিস্তা রেস্টুরেন্ট লক্ষ্য করেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরপর বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘর থেকে বের হয়ে আসেন। তবে কি কারণে এবং কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন তা জানা যায়নি।

Advertisement

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনাস্থলে যান। পরে থানার ওসি (তদন্ত) এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি কবির হোসেন বলেন, ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ করছে।