logo

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে এশিয়া পোস্টের উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে এশিয়া পোস্টের উদ্বোধন
উদ্বোধন উপলক্ষে কেক কাটেন অতিথিরা। ছবি: এশিয়া পোস্ট

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম অনলাইন ও ডিজিটাল সংবাদমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ডা. আতাহার উদ্দিন মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফারজানা ইয়াসমিন রুমা,পটুয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন হাওলাদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি চিন্ময় কর্মকার।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানুষের আস্থা অর্জনই একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘এশিয়া পোস্ট’ পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তারা।