logo
Advertisement

মিঠামইনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
কিশোরগঞ্জ, ঢাকা
মিঠামইনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
মিঠামইন থানা। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ গোপদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—দক্ষিণ গোপদিঘী গ্রামের আব্দুল কাদেরের মেয়ে হাফিজা আক্তার (৫) এবং একই এলাকার জুয়েল মন্ডলের ছেলে অমিত মন্ডল (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে ওই দুই শিশু। এ সময় সবার অজান্তে তারা পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় হাফিজা ও অমিতকে উদ্ধার করা হয়।

পরে অচেতন অবস্থায় তাদের মিঠামইন উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।