খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি

খুলনায় মোটরসাইকেলে এসে এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি মোটরসাইকেলে আসা ৮-৯ জন দুর্বৃত্ত ইমরুলকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার নাভির নিচে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ জানান, আহত যুবকের অবস্থা সংকটাপন্ন। তিনি কথা বলতে পারছেন না। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।