logo
Advertisement

চোর সন্দেহে যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা

চোর সন্দেহে যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিঠে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ইতিমধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, চুরির অভিযোগে ফয়সালকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে তার পিঠে ইট দিয়ে একের পর এক আঘাত করছে একদল কিশোর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল জানান, সোমবার দিবাগত রাতে চোর সন্দেহে ফয়সালকে আটক করার পর খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। মঙ্গলবার সকালেও তাকে পুনরায় পেটানো হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।