চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এশিয়া পোস্ট নিউজ,চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রহনপুর রেলস্টেশনসংলগ্ন কলেজ মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। স্থানীয়দের ধারণা, ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন।
স্থানীয়দের বরাতে রেলওয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে রহনপুর রেলস্টেশনসংলগ্ন কলেজ মোড় এলাকায় ওই নারী রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিষয় :



