logo

সিরাজগঞ্জে চাকা ফেটে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

সিরাজগঞ্জে চাকা ফেটে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

সিরাজগঞ্জের মহাসড়কের নলকা এলাকায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। 

শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রোড ডিভাইডারের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এঘটনায় অন্তত আরো ১০জন আহত হয়েছেন। 

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি