logo

বাকিতে সিগারেট না পেয়ে দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন, যুবক গ্রেপ্তার

বাকিতে সিগারেট না পেয়ে দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার সুমন মিয়া। ছবি: এশিয়া পোস্ট

নেত্রকোনার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না পেয়ে এক মুদি দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ায় অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমন মিয়া কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামের কাদের নেওয়াজের ছেলে। ভুক্তভোগী ইব্রাহিম খলিল একই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে বাকিতে সিগারেট চাওয়া নিয়ে সুমনের সঙ্গে ইব্রাহিমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানে থাকা পেট্রল ইব্রাহিমের গায়ে ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায় সুমন। এতে দোকান ও ইব্রাহিমের শরীর আগুনে পুড়ে যায়। দোকানের প্রায় ৫০ হাজার টাকার মালামালও পুড়ে গেছে।

অগ্নিদগ্ধ দোকানি ইব্রাহিম খলিলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার সুমনকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।