logo

নামাজ পড়ে ফেরার পথে বৃদ্ধ বাবাকে খুন, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
নামাজ পড়ে ফেরার পথে বৃদ্ধ বাবাকে খুন, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার
অভিযুক্ত মিনারুল ইসলাম। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় খলিলুর রহমান নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে খুনের খবর পাওয়া গেছে। খুনে অভিযুক্ত বৃদ্ধের ছেলে মিনারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে জুমার নামাজের পর চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নামাজ শেষে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ খলিলুর রহমান। পথে তাকে দা দিয়ে কোপাতে থাকেন ছেলে মিনারুল ইসলাম। দায়ের কোপে বৃদ্ধের শরীর থেকে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা বৃদ্ধকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।