Advertisement

রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, চুয়াডাঙ্গা
রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
নিহত গৃহবধূর বাড়িতে প্রতিবেশীর ভিড়। ছবি : এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহারন খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (২ আগস্ট) সকালে আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহারন খাতুন একই গ্রামের মাসুদ হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে পরিবারের জন্য রাইস কুকারে ভাত রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন শাহারন খাতুন। বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় বোর্ডটি ভেঙে তার হাতের সঙ্গে খুলে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে ঘরের মেঝেতে বিদ্যুতের তার হাতে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেওয়ার আগেই মারা যান তিনি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।