logo

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের তিন নেতা বহিষ্কার, সভাপতির পদ স্থগিত

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের তিন নেতা বহিষ্কার, সভাপতির পদ স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সভাপতির পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

বহিষ্কৃতরা হলেন সিনিয়র সহসভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহসভাপতি আখতারুজ্জামান বিশাল এবং সহসাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওন। এ ছাড়া সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে একইসঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সংশ্লিষ্টদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।