logo

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কৃষকের

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কৃষকের
পুরোনো ছবি। বিবিসি বাংলা থেকে নেওয়া

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নুর ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত সলেমান শেখের ছেলে।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ কুমার সরকার জানান, সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি ট্রেন বসন্তপুর ইউনিয়নের রেলস্টেশনসংলগ্ন এলাকায় পৌঁছালে নুর ইসলাম ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।