Advertisement

ফরিদপুরে বৃদ্ধাকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
ফরিদপুরে বৃদ্ধাকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
বোয়ালমারী থানা। ছবি : এশিয়া পোস্ট

ফরিদপুরের বোয়ালমারীতে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে (৭০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন এবং বাড়িতে একাই বসবাস করেন। মঙ্গলবার সকালে প্রতিবেশী সরোয়ার (৩৫) নামের এক যুবক ওই বৃদ্ধার ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয় এবং তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বৃদ্ধার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। সুযোগ বুঝে সরোয়ার পালিয়ে আত্মগোপন করে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :