logo

নির্বাচনি ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেব: তথ্যমন্ত্রী

নির্বাচনি ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেব: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করব না। আমরা জনগণের সরকার করব। ভবিষ্যতে নির্বাচিত হলে আমরা সরকারে থাকব, না হলে সরকারে থাকব না, কিন্তু নির্বাচনি ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেব।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশায় খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, আমলা ও পুলিশকে জনগণর জন্য কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনর্খনন কর্মসূচি শুরু করা হলো।

তিনি বলেন, একই সঙ্গে বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে। আগামীতে এই কাজ আরও ত্বরান্বিত করা হবে।