Advertisement

ময়মনসিংহ শহরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
ময়মনসিংহ শহরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহ শহরে দিনদুপুরে মো. রাব্বি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরে রীর মাসকান্দা পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সুজাউদ্দিন বলেন, রাব্বিকে বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ জানতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় :