logo

নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জয়যাত্রা হবে: দুলু

নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জয়যাত্রা হবে: দুলু

বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ (সদর) আসনের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জয়যাত্রা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাটের বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। 

নির্বাচনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইতিবাচক মত প্রকাশ করে আসাদুল হাবিব দুলু বলেন, আমি রংপুর বিভাগের প্রায় প্রতিটি আসনের খোঁজখবর নিয়েছি। এখন পর্যন্ত সব জায়গায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ এমন একটি অবাধ ও আনন্দঘন পরিবেশে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিল। অনেক আত্মত্যাগের বিনিময়ে জাতি আজ এই দিনটি পেয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, মানুষ গণতন্ত্রের ধারায় ফিরতে উন্মুখ।

 

নির্বাচনের ফলাফল ও চূড়ান্ত পরিস্থিতি নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বিকেল ৪টা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করব। ভোটগ্রহণ শেষ হওয়ার পরই সার্বিক বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করব।