logo

টাকা নেবেন তাদের, ভোট দেবেন হাঁসে: রুমিন ফারহানা

টাকা নেবেন তাদের, ভোট দেবেন হাঁসে: রুমিন ফারহানা

ভোটের আগে কেউ টাকা বা উপহার দিলে সেটি নিয়ে ‘হাঁস’ মার্কায় ভোটার দেওয়ার কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।    

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় এক নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “ভোটের আগে কেউ আপনাদের উপহার দিতে পারে। এটা লইয়া লইয়েন। টাকা নিবেন তাগো, ভোট দিবেন হাঁসো।”  
তিনি বলেন, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, তাদের সেই টাকা অবৈধ উপার্জনের। তাই তাদের টাকা নিলেও বিবেক বিক্রি না করার আহ্বান জানান তিনি।

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, সবাই সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। লাইন বড় হলে বিরক্ত হয়ে বাড়ি ফিরবেন না। আপনার একটা ভোট হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু আমার জন্য সেটা অত্যন্ত মূল্যবান।