logo

শনিবার ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চাঁদপুর গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (৪ এপ্রিল) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় টানা তিন ঘণ্টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মতলব উত্তর জোনাল অফিস সূত্রে জানা গেছে, ওইদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মতলব ৩৩ কেভি লাইনের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে এ সময়ে উপজেলার গ্রাহকদের প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হবে।

মতলব উত্তর জোনাল অফিস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম এমডি ওয়াহিদুজ্জামান।