logo

চট্টগ্রামে থেমে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামে থেমে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজির পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত খাদিজা মাশমুম বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি। 

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনকে নিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে।