Advertisement

হাসপাতালের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
হাসপাতালের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

প্রথম দফায় আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হওয়া এক ব্যক্তি দ্বিতীয়বার চেষ্টা করে আত্মহত্যা করেছেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে লাফ দেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সোয়া আটটার দিকে হাসপাতালের ১০তলা আউটডোর ভবনের পাঁচতলা থেকে লাফ দেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আলমগীর হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লতিয়ারপাড়া গ্রামের কুয়াজ আলীর ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ জুলাই হারপিক খেয়ে গুরুতর অসুস্থ হন আলমগীর। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার সকালে তিনি আউটডোর ভবনের ৩৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন পাঁচতলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলমগীর আত্মহত্যা করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

বিষয় :