Advertisement

বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবি: এশিয়া পোস্ট

বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী বিজয় এক্সপ্রেস ট্রেনটি নগরীর নতুন বাজার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর একটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনার পর থেকেই ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আক্তার হোসেন আরও বলেন, দুর্ঘটনার পর পেছনের দুটি বগি দুর্ঘটনাস্থলে রেখেই ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে গিয়ে পৌঁছায়। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধারকারী দল দ্রুত কাজ শুরু করেছে।

বিষয় :ময়মনসিংহ