logo

গণহত্যা দিবসে সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

গণহত্যা দিবসে সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

সুনামগঞ্জের সদর উপজেলার ডলুরা এলাকায় ৪৮ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পালের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুজন সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, জাহাঙ্গীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহাম্মেদ প্রমুখ।