সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু/যাত্রীদের ফুল দিয়ে বরণ করলেন দুই মন্ত্রী ও এক উপদেষ্টা

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
যাত্রীদের ফুল দিয়ে বরণ করলেন দুই মন্ত্রী ও এক উপদেষ্টা
ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের ফুল দিয়ে বরণ করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: এশিয়া পোস্ট

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট।

সোমবার (৬ জুন) বেলা সাড়ে ১১টায় ম্যানচেস্টার থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইট (ইএ-২০৮) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের ফুল দিয়ে বরণ করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: এশিয়া পোস্ট
ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের ফুল দিয়ে বরণ করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: এশিয়া পোস্ট

প্রায় চার মাস আগে এই রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল সরকার। সিলেট প্রবাসী বাংলাদেশিরা, যাদের অধিকাংশই ম্যানচেস্টারসহ ইংল্যান্ডের বিভিন্ন শহরে বসবাস করেন, তারা দেশে ও প্রবাসে দুই জায়গায় আন্দোলন-সংগ্রাম চালিয়ে যান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন। তাদের মূল দাবি ছিল একটাই, সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হোক।

তাদের দাবি বাস্তবায়নে ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

এ নিয়ে গত ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ এবং অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও বিমান বাংলাদেশের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির।

বৈঠকে ফ্লাইট বন্ধ হওয়ার কারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং রুটটি পুনরায় চালুর বিষয়ে জোরালো দাবি উত্থাপন করা হয়।

জাতীয় নির্বাচনের আট দিন আগে ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু করা হবে। নতুন সরকার গঠনের চার মাসের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।