logo

২ হাজার ইয়াবাসহ যুবক আটক

২ হাজার ইয়াবাসহ যুবক আটক
আটক কেফায়েত উল্লাহ। ছবি : পুলিশের সৌজন্যে

মুন্সীগঞ্জের মুক্তারপুরে দুই হাজার পিস ইয়াবাসহ কেফায়েত উল্লাহ (৩০) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় নির্মাণাধীন টোল প্লাজার নতুন অফিসের দক্ষিণ-পূর্ব পাশে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক কেফায়েত উল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরান পল্লানপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সেলিম।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় কেফায়েত উল্লাহর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ আরও জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এসব অভিযান আরও জোরদার করা হবে।