logo

লক্ষ্মীপুরে এক ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি

লক্ষ্মীপুরে এক ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি
২ কেজি ৭৫০ গ্রাম ওজনের ইলিশ। ছবি: এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে ২ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলে ফারুক মাঝির জালে ইলিশটি ধরা পড়ে।

মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানান, ফারুক মাঝি টানা এক সপ্তাহ সাগরে মাছ ধরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ নিয়ে ঘাটে ফেরেন। এর মধ্যে বিশালাকারের এই ইলিশটি বিক্রি হয় ১৩ হাজার ২৫০ টাকায়।

ইলিশটি কিনেছেন ঢাকার মাছ ব্যবসায়ী মো. বাহার মিয়া। তার আশা, ঢাকার বাজারে নিয়ে মাছটি ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি করা সম্ভব হবে।

স্থানীয় আড়তদার আনোয়ার বলেন, নদীতে ইলিশ কমে যাওয়ার পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় জেলেদের মাছ ধরার খরচ অনেক বেড়েছে। ফলে বাজারে ইলিশের দামের ওপরও এর প্রভাব পড়ছে।