logo

কসবায় আগুনে ৩ দোকান ভস্মীভূত, ক্ষতিগ্রস্তদের পাশে আতাউর রহমান

কসবায় আগুনে ৩ দোকান ভস্মীভূত, ক্ষতিগ্রস্তদের পাশে আতাউর রহমান
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য আতাউর রহমান সরকার। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৩ মে) দুপুর ১২টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উন্নয়ন ফোরাম চেয়ারম্যান আতাউর রহমান সরকার। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ৩০ হাজার টাকার চেকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা উপজেলা জামায়াতের আমির ফরিদ উদ্দিন আহমেদ, খাড়েরা ইউনিয়ন আমির শরিফুল ইসলাম, জামায়াত নেতা ইমরান হোসেন এবং স্থানীয় ইউপি সদস্য মহন মিয়া।

সমবেত জনতার উদ্দেশে আতাউর রহমান সরকার বলেন, মানুষের দুর্যোগ ও সংকটে বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতেও মানুষের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনে সমাজের বিত্তবান ও দায়িত্বশীল মহলকে এগিয়ে আসা উচিত।