logo
Advertisement

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত বেড়ে ৪

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,গাজীপুর
গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত বেড়ে ৪
গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন— টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংখুরী এলাকার হাসেম মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪৫), তার সন্তান আসাদুল ইসলাম (১৮), সিএনজি অটোরিকশার চালক শাকিল এবং বাংলাবাজার এলাকার খোকন শিকদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে কালিয়াকৈর থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ ৫ জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সড়কটি বেশ দুর্ঘটনাপ্রবণ, এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে। শনিবারের দুর্ঘটনায় মা-ছেলেসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয় :